সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু : আটক ১

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুক তামপাট মোগলেরবাগ গ্রামে ছেলের লাঠির আঘাতে মমেনা খাতুন নামের এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মমেনা খাতুন ওই গ্রামের আবুল কাশেম গোল্ডলিপের স্ত্রী। এঘটনায় ঘাতক ছেলে আল মামুনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।

রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, গত ১৪ মার্চ নিহত মমেনা খাতুনের কাছে সিগারেট কেনার দাবি করে তার ছেলে আল মামুন। টাকা না পেয়ে সে তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন ও স্থানীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে গত ৭দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাকে বাড়িতে আনা হয়। এর পরে গতকাল রবিবার নিজ বাড়িতে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এঘটনায় নিহতের ছোট ছেলে রাসেল মিয়া বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ