,

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি

monmohan-singhআন্তর্জাতিক ডেস্ক : কয়লাখনি দুর্নীতি মামলায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছে দেশটির একটি বিশেষ সিবিআই আদালত।

আগামী ৮ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি দমন আইনে অপরাধ মূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে মনমোহন সিংয়ের বিরুদ্ধে।

এ মামলায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ও জনগণের সেবক হিসেবে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মনমোহন সিংসহ মোট ছয়জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এদের মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং সাবেক কয়লাসচিব পি সি পরখও রয়েছেন। তাঁদের সবাইকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আদালত চূড়ান্ত রিপোর্ট পেশের পরই মনমোহন সিংকে তলব করে সিবিআই। তদন্ত চলাকালীন মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ২০০৫ সালে কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন মনমোহন সিংকে লেখা আদিত্য বিড়লার দুটি চিঠির প্রেক্ষিতে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। ৭ মে ২০০৫ ও ১৭ জুন ২০০৫ তারিখে লেখা দুটি চিঠিতে আদিত্য বিড়লা হিন্দালকোর সঙ্গে তালাবিরা-২ কোল ব্লক যুক্ত করার আবেদন জানায়। গুরুত্বপূর্ণ ভাবে সিবিআই এই ঘটনায় প্রত্যক্ষদর্শী, নেভেলি লিগনাইট কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য বন্ধ খামে আদালতে পেশ করে সিবিআই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ