শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান যাওয়া উচিত মুশফিকের : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শুধু নিজের কথা ভাবলেই হবে না, দেশের কথাও চিন্তা করতে হবে। দেশের স্বার্থে মুশফিকের পাকিস্তান সফরে যাওয়া উচিত।

চলতি বছরে ইতিমধ্যে দুইবার পাকিস্তান সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল। জানুয়ারিতে সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আসে বাংলাদেশ দল। চলতি মাসের শুরুতে পাকিস্তান গিয়ে খেলে আসে টেস্ট ম্যাচ।

তামিম-মাহমুদউল্লাহরা পাকিস্তানে দুইবার সফরে গেলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত মুশফিক পারিবারিক কারণ দেখিয়ে সফরে যাননি।

আগামী মাসে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে ফের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই সফরে মুশফিককে পাকিস্তান সফরে যেতে বললেন পাপন।

মঙ্গলবার বিসিবি সভাপতি বলেন, প্রত্যেকেরই পরিবার আছে। সবার কাছেই তার পরিবার গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেশ। এটা মাথায় রাখতে হবে। মুশফিকরা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। দেশের খেলা থাকলে তাদের খেলতে হবে। এখানে না বলার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ