,

রংপুরে ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধে টকশো

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলায় ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা মুলক কিশোরীরা স্বাধীনভাবে চলাফেরার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করার লক্ষে- স্বাধীনভাবে চলতে চাই, চলার পথে বাঁধা নাই শীর্ষক টকশো অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পীরগাছা উপজেলার ১৭টি গ্রামে কিশোর-কিশোরিদের নিয়ে কেয়ার বাংলাদেশ ও গ্রাম বিকাশ কেন্দ্রের ট্রিপিং পয়েন্টের যৌথ উদ্যাগে কৈকুড়ি মীরাপাড়া গ্রামে এ টকশো হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ছেলোয়ারা বেগম। তিনি বলেন, ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করতে হলে প্রত্যেক অভিভাবককে সব সময় তার ছেলে-মেয়েদের খোজ খবর রাখতে হবে। সন্তারা যেন অযধা ঘোরাফেরা না করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার হেলেনা বানু। ফিল্ড অপারেশন শরিফুল ইসলাম, কৈকুড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাহমুদা আক্তার, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, কাজি-ইমাম ও শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী, শিক্ষক,ইমাম-কাজিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেয়া হয়।

টকশোয় মীরাপাড়া গ্রামে কিশোরীদের অনিরাপদ স্থান সমূহ কিভাবে নিরাপদ ও ভীতিমূক্ত করে কিশোরীদের স্বাধীনভাবে চলাফেরার মাধ্যমে তাদের ভবিষৎ স্বপ্ন পূরনে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে প্যানেল অলোচকদের নিকট থেকে মতামত ও কৌশল সহযোগিতা প্রত্যাশা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা