শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

7 march-1971নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। দিকসটি উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান।
সভায় মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন দিয়ে সকল বাঙ্গালী জাতিকে স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ভাষন বাঙ্গালী জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভাষন।  তিনি আরো বলেন, আজ এই স্বাধীন দেশের মানুষকে শিক্ষা ও অর্থনৈতিক উন্নতি থেকে বঞ্চিত করতে বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ কে হত্যা করছে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে শেখ হাসিনার নেতৃত্বে জনগনকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করতে হবে।
আলোচনা সভা শেষে জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও জেলা কৃষকলীগ শহরে পৃথক র‌্যালি বের করে। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন বাজানো হয়।

11046863_950286114989831_4366163759441880162_n

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা