কুসুম এখন ওপারে

kusumগৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির কাজ করতে ওপার বাংলায় গেলেন কুসুম সিকদার। মঙ্গলবার থেকে কলকাতার টাকিতে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম। তাদের মেয়ের চরিত্রে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে শিশুশিল্পী সাঁঝবাতিকে। তিনি প্রযোজক হাবিবুর রহমান খানের নাতনী।

জানা গেছে, সীমান্তের এক বিয়োগান্তক ঘটনা নিয়েই সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। মেয়ের চিকিৎসার জন্য এক দম্পতি কলকাতায় এলে গল্পের মোড় ঘুরে যায়। ওপার বাংলা থেকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে ও ঊষসী চক্রবর্তী। 

এর আগে লালন সাঁইজির জীবনী নিয়ে গৌতম ঘোষ যৌথ প্রযোজনায় তৈরি করেছেন ‘মনের মানুষ’। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ২০১০ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় স্বর্ণময়ূর জেতে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার