,

বদলে যাওয়া কারিনা

66007_karinaবিনোদন প্রতিবেদক : সফলতার বিচারে গত দুই বছর আগ পর্যন্ত বলিউডের এক নাম্বার অভিনেত্রী ধরা হতো কারিনা কাপুর খানকে। কিন্তু এই স্থান থেকে যেন ক্রমান্বয়েই সরে গেছেন এ তারকা। বিশেষ করে বলিউডের অনেক অভিনেত্রীর মতো বিয়ের পরই কারিনার ক্যারিয়ারেও গ্রহণ লাগে। আর তাই তো ‘সিংহাম রিটার্নস’ বাদ দিলে কারিনা অভিনীত সর্বশেষ পাঁচটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অজয় দেবগানকেই ‘সিংহাম রিটার্নস’ সফলতার প্রধান কারণ হিসেবেও মানছেন বলিউডবোদ্ধারা। এদিকে পড়তি ক্যারিয়ার বাঁচাতে বেশ মরিয়া হয়ে উঠেছেন কারিনা। নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। শিডিউল মতো শুটিং স্পটে গিয়ে হাজির হচ্ছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন সবার সঙ্গে। এদিকে সবেধন নীলমনি হয়ে এখন কারিনার ক্যারিয়ারে ধরা দিয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অবাক করার বিষয় হলো, এর বাইরে কারিনার হাতে আপাতত কোন ছবি নেই। তার কাছে এখন বেশিরভাগ প্রস্তাব আসছে অতিথি চরিত্রে অভিনয়ের। সেদিক থেকে কারিনা নিজেও জানেন ‘বাজরাঙ্গি ভাইজান’ তার ক্যারিয়ারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আর সে কারণেই ছবিটির শুটিং খুব মনোযোগ দিয়ে করছেন কারিনা। সালমান খানও সন্তুষ্ট কারিনার বদলে যাওয়া আচরণে। শুধু তাই নয়, কারিনা এরই মধ্যে নিজের বাসায় একটি পার্টির আয়োজন করেছেন ‘বাজরাঙ্গি ভাইজান’-এর জন্য। এখানে সালমানসহ আমন্ত্রিত হয়ে এসেছিলেন ছবি সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় নিজেকে বদলে ফেলা কারিনা এখন এ ছবিটির মাধ্যমে আসলেই নিজের পড়তি ক্যারিয়ার বাঁচাতে পারেন কিনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ