,

সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় ও এর আশপাশ এলাকার বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা।

আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে সওজ এর অভিযোগের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড় এলাকায় পরিচালনা করেন তিনি। এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের লোকজন সহ সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ সূত্র থেকে জানা গেছে, সরাইল-নাসিরনগর সড়কে উচালিয়াপাড়া মোড় এলাকায় সড়কের আশপাশ সওজের জায়গা অবৈধ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরির পর সেখানে ব্যবসা ফেঁদে বসেছেন অনেকে দীর্ঘদিন যাবত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ এর পাশাপাশি  কয়েকজন অবৈধ দখলদারকে আর্থিক জরিমানাও করেন।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, সেখানকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর