,

সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে : স্পীকার

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষন, বিভিন্ন চাকুরির ক্ষেত্রে নিয়োগ সহ বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন । নারীদের আর্ত সামাজিক উন্নয়নে বিধবা ভাতা, মাতৃকালিন ভাতা সহ অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছেন। এ ছাড়া সরকার সার্রক্ষণিক দুস্থদের পাশে আছেন জন্য সারা দেশে ভিজিডি, ভিজিএফ কর্মসুচীর পাশাপাশী শাড়ী লুঙ্গি বিতরনের কর্মসুচি অব্যহত রেখেছেন । আমাদের লক্ষ্য দেশের সর্ব শ্রেণীর মানুষের উন্নয়নে কাজ করা।

মঙ্গলবার বিকালে রংপুরের পীরগঞ্জে সরকারী শাহ আব্দুর রউফ কলেজ মাঠে দুস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথীর বক্তব্যে স্পিকার এ কথা গুলো বলেন । দেশে ডেঙ্গু রোগের বিস্তার সম্পর্কে স্পিকার উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন সকলে সতর্ক থাকবেন। বাড়ীর আশ পাশে জমানো পানি , আগাছা ও ফুলের টব পরিস্থার রাখুর যাতে মশার বিস্তার না ঘটে।

এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রওশনারা আলম রীনা, পৌর চেয়ারম্যান তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন । পরে স্পিকার উপস্থিত দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ