শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালে ফিরবেন ফন পার্সি?

52ef22a378f33-Robin-Van-Persie_Imageদুরবস্থা শেষই হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এফএ কাপ, ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জয়ের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগেও একই রকম খারাপ অবস্থা গতবারের শিরোপাজয়ীদের। নিজেদের শেষ ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা জয়ের আশা প্রায় শেষই হয়ে গেছে ইংল্যান্ডের শীর্ষ ধনী এ ক্লাবটির। এরই মধ্যে শোনা যাচ্ছে, আগামী গ্রীষ্মেই নাকি ওল্ড ট্রাফোর্ড ছেড়ে আবারও পুরোনো ঠিকানা আর্সেনালে ফিরতে পারেন দলের অন্যতম প্রধান খেলোয়াড় রবিন ফন পার্সি।


গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের পেছনে বিশাল অবদান ছিল এই ডাচ স্ট্রাইকারের। ২৬টি গোল করে তিনিই ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। এবারের মৌসুমেও ম্যানইউয়ের পক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন ফন পার্সি। কিন্তু অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি ডেভিড ময়েস নাকি ঢেলে সাজানোরই চেষ্টা করছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাকি ছেড়ে দেওয়া হতে পারে ফন পার্সিকে।

হল্যান্ডের এই তারকা স্ট্রাইকারও নাকি খুব একটা স্বস্তি পাচ্ছেন না ওল্ড ট্রাফোর্ডে। ফার্গুসনের সঙ্গে যেমন সুসম্পর্ক ছিল, বর্তমান কোচ ময়েসের সঙ্গে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। গত মৌসুমের শেষে ফার্গুসন আর সহকারী কোচ রেনে মুলেনস্টিনের বিদায়েও খানিকটা বিমর্ষ হয়ে পড়েছেন পার্সি। ডাচ কোচ মুলেনস্টিনের অনুরোধেই ২০১২ সালে আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। ফলে আগামী মৌসুমে ফন পার্সিকে সত্যিই আর্সেনালে চলে যেতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে পার্সিকে নিয়ে ময়েসের পরিকল্পনার অনেক কিছু নির্ভর করছে ওয়েইন রুনির ওপর। ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকারও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে পারেন—এমন গুজবও ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে অনেক দিন ধরেই চালু আছে। ময়েস নিশ্চয়ই একই সঙ্গে হাতছাড়া করতে চাইবেন না দলের প্রধান দুই স্ট্রাইকারকে। তাই যদি রুনির ওল্ড ট্রাফোর্ডে থাকা নিশ্চিত করতে পারেন, তাহলেই হয়তো ময়েস ছেড়ে দেবেন পার্সিকে।— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান