মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মৃত্যু

news-image

সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে সুরমা নদীতে নিখোঁজ হওয়া কিশোর সামাদের লাশ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে সুরমা নদীর লামাকাজি এলাকায় সামাদের লাশ ভেসে উঠলে উদ্ধার করে বিশ্বনাথ থানার পুলিশ। পরে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ নিয়ে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানা পুলিশের ওসি মো. ওকিল উদ্দি।

সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া জনপ্রিয় গান ‘তরে ভুলে যাওয়ার লাগি আমি ভালবাসিনি/সব ভেঙে এভাবে ভাবতে পারিনি’ গানের টিকটক ভিডিও করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয় সিলেট নগরের বাগবাড়ি এলাকার কিশোর আব্দুস সামাদ।

উল্লেখ্য, গত শুক্রবার মহানগরের তেমুখি সংলগ্ন সুরমা নদীর উপর নির্মিত শাজালাল সেতু ২ এর উপর থেকে টিকটকের ভিডিও করতে গিয়ে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন সামাদ। বিকেল সাড়ে ৫টার দিকে দুই বন্ধু মিলে টিকটকের ভিডিও তৈরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ সামাদকে উদ্ধার করতে স্থানীয়রা মিলে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে খোঁজ চালালেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে টিকটকের সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিওটি প্রচার করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক