,

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার বিকেলে নগরীর সিটি পার্ক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ইসলামী আন্দোলন রংপুর মহানগর কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল রহমান কাসেমীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা, জেলা সহ- সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, নগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার নুর বকস নগর সেক্রেটারী আব্দুল রহমান ফারুকী জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রংপুর মহানগর সভাপতি সভাপতি মোকছেদ আলী জেলা সভাপতি তাহের আলী ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগর সভাপতি হাবিবুর রহমান জেলা সভাপতি তাহমিদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য যখন নিন্মমুখী, পার্শ্ববতী দেশে যখন গ্যাসের দাম কমানোর হল, তখন বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকারের গণবিরোধী চরিত্রই প্রকাশ পেছেয়ে। দেশের জনগন নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, এই সরকারের আমলে শুধু গ্যাসের মূল্য বাড়েনি, খুন, গুম ধর্ষণ,রাহাজানি, চুরি দূর্নীতি কর্বত্রই বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরোও বলেন, নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে সরকার হাজারো সত্যকে গোপন করেছে। ক্রসফায়ার বা বিচার বহিভুত হত্যা ইসলাম সমর্থন করে না। ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপ হত্যা, নির্যাতন বন্ধে মুসলিম উম্মহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর