মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ উপজেলায় আজ ভোট

news-image

নিউজ ডেস্ক।। উপজেলা পরিষদের পঞ্চমধাপের ২০ উপজেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এতদিন যাবৎ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু নির্বাচনে অনিয়মের কারণে ভোটের সময় একঘন্টা পেছানো হয়েছে। আগে রাতে পাঠানো হলেও এখন থেকে সকালবেলায় কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর হোসেন। তিনি বলেন, গাজীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় যন্ত্রে ভোট নেবে ইসি।

গতকাল সোমবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে পঞ্চমধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তাঁর দায়িত্ব পালন করবে। দুটি উপজেলায় নির্বাচনী অনিয়ম হওয়ায় ইসি কোনো উদ্বেগ করছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর ঐ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর (বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দার) প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় অতিরিক্ত বিজিবি মোতায়েন করাও হয়েছে। কাজেই আশাকরি ভোটার উপস্থিতি বাড়বে।

যে ২০ উপজেলায় ভোট হবে: শেরপুরের নকলা, নাটোরের নলডাংগা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নোয়াখালী সদর, রাজশাহীর পবা, নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া, ফেনীর ছাগলনাইয়া এবং খুলনার ডুমুরিয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক