,

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার বিপুল পরিমান অর্থ আত্মসাৎ : ৪ কর্মচারী সাময়িক বরখাস্ত

news-image

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক রংপুর শাখা থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাত করা হয়েছে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে চারজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক। তিনদিন পূর্বে ওই কর্মচারীদের বরখাস্ত করা হলেও এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তা রক্ষা করছেন। ফলে নানা রহস্যের জাল বিস্তার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নাম প্রকাশে অনিচ্ছিুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ব্যাংকের ‘মূদ্রা-নোট পরীক্ষক’ শাখার ৪ কর্মচারী দীর্ঘদিন ধরে পুরাতন নোট বাছাই করতে গিয়ে বিপুল পরিমান টাকা সরিয়ে ফেলেন।

বিষয়টি ব্যাংকের উর্ধতন কর্র্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট শাখার চার কর্মচারী সাজেদ মোহাম্মদ খালেদ, রাবেয়া বেগম, শামীম মিয়া ও শেফালী বেগমকে গত ১১ জুন সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা নিয়ে এখনো কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে ব্যাংকের ওই সূত্র জানায়। এখন ব্যাংকের রক্ষিত ভোল্ডের টাকা গননা করে হিসাব মেলানো হচ্ছে বলে জানা গেছে। তবে কি পরিমান টাকা আত্মসাত করা হয়েছে তা কেউ নির্দিষ্ট করে জানাচ্ছেন না।

মোবাইল ফোনে ব্যাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ডিজিএম ফজলার রহমান এর কাছে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিধি মতে আমি এ নিয়ে কোন মন্তব্য করতে পারি না। তবে যা শুনেছেন তাই লেখেন। আর আমি এ বিষয়টি নিয়ে কাজ করছি তাই আমার পক্ষে কোন মন্তব্য করা ঠিক হবে না।

ব্যাংকের জিএম এর সাথে কথা বলার জন্য তার টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোন মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে টেলিফোন রিসিভ না করায় ব্যাংকের নির্বাহী পরিচালকের মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর