,

বাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

Viber-Logoডেস্ক রির্পোট : নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেটের জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারনে পুরো দেশের ভাইবার বন্ধ হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।

বিটিআরসি সেক্রেটারি সরোয়ার আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েও জানানো হয়েছে ভাইবার ও ট্যাঙ্গো সার্ভিস আজ দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। পরে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়। বিভিন্ন টেলিকম অপারেটরের সাথে কথা বলে তা নিশ্চিত হয়েছে প্রিয়.কম। তবে এই আদেশ আরো বাড়ানো হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ফ্রি মেসেঞ্জার ও ভয়েস-এর মাধ্যম হিসেবে ভাইবার ও ট্যাঙ্গো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। অনেকেই মনে করে থাকেন যে, বর্তমান সময়ের রাজনীতিবিদরাও ভাইবার ব্যবহার করছেন। এবং সরকার কোনও ভাবেই ভাইবার মনিটর করতে পারছে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভাইবার বন্ধ করার ঘোষণা দেশে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর