,

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে : কাদের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার নারায়ণগঞ্জের দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব কি ভুলে গেছেন তারা ক্ষমতায় থাকাবস্থায় তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। দুর্নীতির অভিযোগে যাদের বিচার হয়েছে এবং হচ্ছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভূতের মুখে রাম নাম।’

এ সময় ভারতের সঙ্গে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো শিগগিরই মীমাংসা হবে বলে প্রত্যাশা করেন সেতুমন্ত্রী।

এবারের ঈদযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো যানজট কিংবা ভোগান্তি নেই। ঈদযাত্রায় ও ঈদ ঘিরে সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি, থাকবো এবং আমাদের বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক থাকবে।’

এ সময় জেলা পুলিশ সুপার হারুনুর রশিদসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ এবং জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর