মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আসর থেকে পালালো বর

news-image

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামের শিশু বৃষ্টি সরকার (১৪)-এর বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিলো শুক্রবার দিবাগত রাতে। সব ঠিকঠাক ছিলো। বরপক্ষও বিয়ের জন্য রওনা হয়েছিলেন। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের অপরাধে পাত্রীর বাড়িতে পুলিশ আসার খবর পেয়ে পাত্রীর বাড়ি পৌঁছার ঠিক আগ মুহূর্তে বরসহ বরযাত্রী সকলেই পালালো।

শুক্রবার দিবাগত রাত ১০টায় ওই বিয়ে হবার আয়োজন ছিল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে। কিন্তু পুলিশ আসার খবর শুনে বরসহ বরযাত্রী সকলেই পালিয়ে গেলে এই ঘটনা ঘটে। বিয়ের শিশু কনেটি ছিলেন খলাপাড়া গ্রামের ঝুটন সরকারের মেয়ে বৃষ্টি সরকার (১৪)। সে তার গ্রামের পাশের সাঁতগাও এমবিপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী থানার এস আই মো. মোহর আলী বাংলাদেশ জার্নালকে জানান, এনজিও স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিশু বিয়ে রোধ প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মহসিন মিয়ার মাধ্যমে খবর পেয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএমআরিফুল ইসলাম এ বিয়ে বন্ধের নির্দেশ দেন।

নির্দেশ পেয়ে তিনিসহ আরো কয়েকজন পুলিশ গিয়ে বিয়েটি বন্ধ করেছেন। এ সময় বিয়ে বড়িতে আসতে চাওয়া বরসহ বরযাত্রী রাস্তা থেকেই পালিয়ে গেছেন। তিনি আরো জানান, মেয়ের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় তার বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়া ছিল আইনিভাবে অপরাধ।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক পূর্বে ওই ছাত্রীর বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল। কিশোরগঞ্জের এক ছেলের সঙ্গে। সেই বরের সঙ্গে সাতপাক আর মালা বদলের মাধ্যমে সিদুরদান হবার কথা ছিল শুক্রবার রাত ১০টায়। বিয়ে সম্পন্ন করতে বরসহ বরযাত্রী রওয়ানাও দিয়েছিলেন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্ত বিয়ে বাড়িতে হঠাৎ পুলিশ এসে উপস্থিত হওয়ায় বর আর বরযাত্রী এখানে আসেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক