মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ির আগুনে দগ্ধ সেই জান্নাতির মৃত্যু

news-image

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনে দগ্ধ হয়ে প্রায় ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না-ফেরার দেশে চলে গেছেন গৃহবধূ জান্নাতি আক্তার (১৮)। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২১ এপ্রিল যৌতুকের টাকার জন্য ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনে দগ্ধ হয় গৃহবধূ জান্নাতি। জান্নাতি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের শরীফুল ইসলাম খানের মেয়ে ও পার্শ্ববর্তী চরহাজীপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে শিপলু মিয়ার স্ত্রী।

জান্নাতির দাদা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান জানান, প্রেমের টানে পালিয়ে বিয়ে করার পর জান্নাতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছিল না শ্বশুর হুমায়ুন ও শাশুড়ি শান্তি বেগম। প্রায় সময়ই যৌতুকের টাকার জন্য জান্নাতির ওপর তারা নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে একাধিকবার বাবার বাড়িতে ফিরে আসেন জান্নাতি আক্তার। পরবর্তীতে আর নির্যাতন না করার শর্তে জান্নাতিকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নেয় তারা। ফিরে যাওয়ার কিছুদিনের মাথায় আবারও নির্যাতন শুরু করে শ্বশুর-শাশুড়ি।

একপর্যায়ে গত ২১ এপ্রিল ভোররাতে জান্নাতিকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভায়। পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পরিবারের পক্ষে অগ্নিদগ্ধের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এই মামলায় কোনো গ্রেপ্তারের তথ্য আমার জানা নেই। সেটাই হত্যা মামলায় রুপান্তরিত হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক