মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ ক্যাডার অমিত মুহুরী কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন

news-image

নিউজ ডেস্ক।। যুবলীগের কর্মী ইমরানুল করিম হত্যাসহ চট্টগ্রাম নগরীর নানা অপকর্মের হোতা যুবলীগ ক্যাডার অমিত মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, ৩২ নম্বর সেলে রিপন নামের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় অমিত মুহুরীর। পরে রিপন ‘ভারী জিনিস’ দিয়ে অমিতকে আঘাত করে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় অমিত মুহুরী।

কারাগার সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে অমিতের সঙ্গে কথা কাটাকাটি হয় রিপন নামে আরেক বন্দির। পরে রিপন ইট দিয়ে অমিতকে মাথায় আঘাত করে। এ ঘটনার পর থেকে কারাগারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় বলেও জানা গেছে। নিহত অমিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের অনুসারী।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ আগস্ট নগরের এনায়েত বাজারের রানীরদিঘি এলাকা থেকে যুবলীগের কর্মী ইমরানুল করিমের ড্রামভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বছরের ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের নিজের বাসায় ইমরানুলকে ডেকে নেন অমিত। পরে বাসার ভেতরেই তাকে হত্যা করা হয়। একই বছরের ২ সেপ্টেম্বর অমিতকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অমিত মুহুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক