,

আগামী নির্বাচনেও আ’লীগ বিজয়ী হবে: ড. মসিউর রহমান

news-image

উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

মসিউর রহমান বলেন, বিদেশে থাকতেই শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। দেশে ফিরে বিভক্ত আওয়ামী লীগকে সুসংগঠিত ও পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করেন।জনস্বার্থকে মাথায় রেখে সবসময় কর্মসূচি দিয়েছেন তিনি। এ কারণে দল ক্ষমতায় এসেছে বারবার। উন্নয়নের চলমান ধারা বজায় রাখলে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হবে।

নির্বাচন বর্জন ভালো সংস্কৃতি নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ কখনও নির্বাচন বর্জন করেনি। একটি জনসম্পৃক্ত দল হওয়ায় নেতাকর্মীরা সব সময় প্রভাব বজায় রাখতে চেয়েছে। তাই দলও নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে গেছে। এতে মানুষের আস্থা বেড়েছে। অন্যদিকে কিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দুর্বল হয়েছে।

পরিষদের সভাপতি মনির খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- খন্দকার গোলাম মাওলা নক্শেবন্দী, এস এম কামাল, আবু জাফর, ড. মাহমুদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর