মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে পুলিশ ভ্যানে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করলো দাওলাতুল ইসলাম নামক সংগঠন

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাওলাতুল ইসলাম নামক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার দায় স্বীকার করে। রোববার রাত ৯ টায় মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং গাড়িতে থাকা নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ একজন পথচারী ও একজন রিক্শাচালক লাল মিয়াকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, ‘আমি পাশেই ছিলাম। মনে হয়েছে গাড়িতে বোমা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কী ধরনের বোমা, আদৌ বোমা কি-না সেটি বলতে পারছি না।’ উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক