মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৪০ কিলোমিটার হেঁটে স্কুলে গিয়ে ফিরতাম, পাগল ছাড়া কেউ লিখতে পারে না’

news-image

ডেস্ক রিপোর্ট : দেশের একটি জাতীয় দৈনিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সাক্ষাৎকার প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে মন্ত্রী দাবি করেছেন, ওই পত্রিকায় তিনি কোনো সাক্ষাৎকার দেননি। তারা মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। আজ বৃস্পতিবার বিকেলে দৈনিক আমাদের সময় অনলাইনকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৪০ কিলোমিটার। আমি প্রতিদিন ৪০ কিলোমিটার হেঁটে গিয়ে ক্লাস করে আবার ফিরে আসতাম, এটা যদি কেউ সুস্থ মাথায় লেখে, তার কী হওয়া উচিত আমি জানি না। আর হাওর এলাকা সম্পর্কে আইডিয়া নেই, ক্ষেতের আইল দিয়ে হাঁটতে হয়।’ স্কুলে পড়ার সময় হোস্টেলে থাকতেন জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আমার স্কুল ৪০ কিলোমিটার দূরে, এটাতো কোনো অপরাধ না। আমি ওখানে হোস্টেলে থাকতাম। তো হোস্টেল থেকে বাড়ি এসেছি হেঁটে, বাড়ি থেকে হেঁটে হোস্টেলে গেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, ‘তো এর মধ্যে আমি খুঁজেই পেলাম না যে, যারা মন্তব্য করছেন, তারা মিনিমাম এটুকু জ্ঞান করবেন না, এটুকু মাথার মধ্যে কাজ করবে না? অন্য সেন্সেরও দরকার নেই, লেখাপড়ারও দরকার নেই, খুবই কমনসেন্স।’

হাওর এলাকার রাস্তাঘাট সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘একটা লোকের বাড়ি থেকে স্কুলের দূরুত্ব ৪০ কিলোমিটার হতেই পারে। হাওর এলাকাতে রাস্তাঘাট বলতে কিছু নেই। হাঁটা ছাড়া এখনো কোনো চলাচলের পথ নেই। আমি পড়েছি ১৯৬১ সালে, ৬১ সালে ক্ষেতের আইল ছাড়া কিছু ছিল না। এখনো সেই অবস্থাই আছে। তো এটা তো স্কুলের অপরাধ না, আমারও অপরাধ না। প্রতিদিন ৪০ কিলোমিটার হেঁটে স্কুলে গিয়ে বাড়ি ফিরে আসতাম, পাগল ছাড়া এটা কেউ লিখতে পারে না।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক