,

রংপুরে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

news-image

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর জলকরে ভেজাল বিরোধী অভিযানে পরিচালনা করা হয়। এসময় ৩ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জলকর এলাকার ফুলকলি লচ্ছা ব্রেড এন্ড কনফেকশনারীকে ৩ লাখ টাকা, এভরিডে ফুড প্রডাক্টকে ১ লাখ টাকা ও সোনালী বেকারিকে ৩ লাখ টাকার জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে ভেজাল ও নিন্মমানের খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগ আনা হয়।

র‌্যাব হেড কোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টার মাহাবুব রহমান।