,

আজ থেকে শুরু ট্রেনের আগাম টিকিট বিক্রি

news-image

নিউজ ডেস্ক।। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। প্রথম দিন দেওয়া হবে ৩১ মে যাত্রার টিকিট। আর আগাম টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত। আর এবারই প্রথমবারের মতো কমলাপুর রেল স্টেশন ছাড়াও রাজধানীর ৪টি স্থান থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। ইত্তেফাক।

এরমধ্যে কমলাপুর থেকে বিক্রি হবে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

ট্রেনের টিকিট বিক্রির শুরুর আগেই মঙ্গলবার দুপুর থেকেই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেছে যাত্রীরা। এদিকে ট্রেনের টিকিট প্রাপ্তির ভোগান্তি লাগবে রেলওয়ের চালু করা নতুন অ্যাপ ‘রেল সেবা’ কাজ করছে না।

ভুক্তভোগীরা জানিয়েছেন, গতকাল বেশ কয়েকবার চেষ্টা করেও রেলের অ্যাপস ‘রেল সেবায় প্রবেশ করা যায়নি। এরপর একবার প্রবেশ করা গেলেও ভেতরে টিকিট কেনার অপশনে যাওয়া যায়নি। এই ঘটনায় অভিযোগ তোলার পাশাপাশি ভুক্তভোগী অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন।

উল্লেখ্য, ঢাকা থেকে সবগুলো আন্তঃনগর ট্রেন মিলিয়ে দিনে প্রায় ৩০ হাজার ট্রেনের টিকিট রয়েছে। এর মধ্যে ৫ ভাগ রেলওয়ে কমকর্তা কর্মচারী ও ৫ ভাগ ভিআইপি ছাড়া বাকি সব টিকিটের ৫০ শতাংশ অনলাইন ও এসএমএস ও অ্যাপে পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে