মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পরও ঘুরে বেড়াচ্ছে ধর্ষক

news-image

জেলা প্রতিনিধিঃ প্রায় এক মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে গোপালগঞ্জের সীমান্তবর্তী মোল্লাহাটের চরউদয়পুর গ্রামে ৬ মাসের আন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনার কোনো কূলকিনারা হয়নি। বরং ধর্ষক হাসমত বিশ্বাস (৫৫) এ ঘটনায় করা মামলা তুলে নিতে ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি।

রোববার সকাল সাড়ে ১০টায় ধর্ষণের শিকার ওই অন্তঃসত্ত্বা জেলা প্রেস ক্লাবে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এসব অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় জেলার সীমান্তবর্তী মোল্লাহাটের চরউদয়পুর গ্রামের ইটভাটার ম্যানেজার হাসমত বিশ্বাস ওই নারীর বাড়ি যায়।

এ সময় তার স্বামী ইটভাটায় ছিলেন। এছাড়া পরিবারের অপর সদস্যরাও বাড়িতে না থাকার সুযোগে হাসমত বিশ্বাস ঘরে ঢুকে ৬ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে হাসমত পালিয়ে যায়।

এ ব্যাপারে গত ২৯ মে ওই গৃহবধূ ধর্ষক হাসমত বিশ্বাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাগেরহাটে আভিযোগ দায়ের করেন। অভিযোগকারী গৃহবধূ ধর্ষক হাসমত বিশ্বাসকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক