মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজিকে বিয়ের গুজব ছড়িয়ে গ্রেপ্তার চাচা

news-image

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাতিজিকে বিয়ের গুজব ছড়িয়ে ধরা খেয়েছেন চাচা। গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকায়।

গতকাল শনিবার বিকেলে অভিযুক্ত চাচাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা। এ সময় অভিযোগকারী মেয়ের বাবা হাফিজুর রহমান ও মেয়ে হাফিজা আক্তার দুলালী উপস্থিত ছিলেন।

মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে জানা যায়, তার মেয়ে সদ্য এসএসসি পাস করেছে। স্কুলে থাকাকালীন প্রায়ই ইভটিজিংসহ পথরোধ করে নানান অঙ্গভঙ্গি, অশ্লীল কথাবার্তা বলতো প্রতিবেশী চাচা একরামুল হক (২২) নামের ওই যুবক। সে পৌরসভার ৩নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার ছাইদুল ইসলামের ছেলে।

এক পর্যায়ে অভিযুক্ত ওই যুবক নিজের ফেসবুক আইডিতে তার ভাতিজির নাম জড়িয়ে ভুয়া কাবিননামা দিয়ে তাদের বিয়ে হয়েছে বলে প্রচার করতে থাকে। পরে হাফিজুর রহমান হাফিজ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগের পরই চাচা একরামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক