মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ নির্মাণ কাজেও ৬০ লাখ টাকা চাঁদা দাবি

news-image

নিউজ ডেস্ক।। কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজে ঠিকাদারের কাছে ৬০ লাখ চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে । এ অঙ্কের চাঁদা না দিলে ঠিকাদারকে গুলি করে হত্যার হুমকিও দেয়া হয় । এ ঘটনায় শনিবার সকালে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে।

ঠিকাদারের অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া গণপূর্ত বিভাগ থেকে টেন্ডারের মাধ্যমে প্রায় সাড়ে ১২কোটি টাকার (১২কোটি ৩৮লাখ) দৌলতপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যালাক্সি এসোসিয়েটস্ প্রাইভেট লিমিটেড। কাজ পাওয়ার পর শুক্রবার রাত নয়টার দিকে বাবু নামে এক ব্যক্তি মোবাইল ফোনে ঠিকাদার ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেন। মসজিদ নির্মাণে দাবি করা চাঁদার ৬০ লাখ টাকা ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমন দিতে অস্বীকৃতি জানালে বাবু তাকে গুলি করে হত্যার হুমকি দেন। বাবু নিজেকে আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য দাবি করে ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমনের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

মোটা অংকের চাঁদার দাবির বিষয়ে ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমন ঢাকাটাইমসকে বলেন, মসজিদ নির্মাণ করতে গিয়েও আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সন্ত্রাসী বাবু মসজিদ নির্মাণ কাজের মোট টাকার শতকরা ৫ভাগ অর্থাৎ ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে।

তিনি বলেন, জীবনের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে ভেবে চাঁদা বাবুসহ অজ্ঞাত ৪-৫জনের নামে আজ সকালে দৌলতপুর থানা একটি সাধারণ ডায়েরি করেছি। যার নং ৭৩৬। জিডির বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জিডির বিষয়কে ভয়ানক উল্লেখ করে বলেন, আমি অত্যন্ত আন্তরিক এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় মাপের সন্ত্রাসী হোক তার ছাড় নাই। উৎস: ঢাকাটাইস২৪

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক