মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫

news-image

নিউজ ডেস্ক।। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৫০) নামের এক শ্রমিক লীগের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর মধ্যে ব্যবসা নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই জের ধরে আজ রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কালাম ও শামীমের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলিবিনিময় হয়। এ সময় শ্রমিক লীগের কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ছাতক পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিহতের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক