মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের নির্যাতন : বাংলাদেশি যুবকের মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর নির্মম নির্যাতনে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কালিয়ানী ছয়ঘোরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

শনিবার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের শরীরের একাধিক স্থানে ব্যানেট দিয়ে খোঁচানোর চিহ্ন পাওয়া গেছে।

এলাকাবাসী ও নিহতের ভাই রবিউল ইসলাম জানান, দুই দিন আগে বাড়ি থেকে কবির হোসেন কাজের সন্ধানে ভারতে যান। ভোররাতে বাংলাদেশের কুশখালী সীমান্ত দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।

এ সময় ভারতের দুধলি ক্যাম্পের বিএসএফ জোয়ানদের হাতে কবির হোসেন ধরা পড়েন। বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের ধারালো হুলান্ত ব্যানেট দিয়ে সমস্ত শরীরে খোঁচায়ে নির্যাতন চালায়।

এক পর্যায়ে মৃত্যু যন্ত্রণায় পানি খাওয়ার জন্য ছটফট করতে থাকেন কবির হোসেন। এসময় তার মুখে পানির পরিবর্তে পেট্রল ঢেলে দেয় বিএসএফ। এক পর্যায়ে মৃত্যু ভেবে কুশখালী সীমান্তে তার মরদেহ ফেলে রাখে।

এলাকাবাসী সকালে কবির হোসেনকে জীবিত দেখে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার সময় প্রতিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে কবির হোসেনের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহমুদ শরিফ বাংলাদেশ জার্নালকে জানান, সীমান্তে এক যুবকের নিহতের ঘটনা শুনেছি। তবে তিনি কিভাবে মারা গেছেন তা জানিনা। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক