,

মিয়ানমারে আহত পাইলট শামীম সিএমএইচে, অন্যরা অ্যাপোলো হাসপাতালে

news-image

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটির আহত পাইলট, কেবিন ক্রুসহ ১০ আরোহীকে শুক্রবার রাতে পৌনে ১১টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনা হয়।

বিমানবন্দর থেকে বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার (অব) নজরুল শামীমকে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে। আহতদের মধ্যে ক্যাপ্টেন শামীমের অবস্থাই গুরুতর। তার ভাতৃবধূ রুম্মান আরা আমাদের নতুন সময়কে জানান, এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে তার মাথা, পিঠ ও বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। স্পাইনাল কর্ডে ইনজুরি হয়েছে বলেও জানতে পেরেছি।

রাত দেড়টায় পাইলট শামীমের বড়ো ভাই ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম চিকিৎসার আপডেট জানান। তিনি বলেন, মূল আঘাতটা স্পাইনাল কর্ডেই। রাতে অবজারভেশনে রাখা হবে। সকালে অস্ত্রোপচার করা হবে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আরোহীদের দেশে ফিরিয়ে আনতে শুক্রবার বিকেল চারটার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটের ইয়াঙ্গুন রওনা হয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিরে আসতে রাতে সোয়া এগারোটা বেজে যায়।

ফিরে আসা আরোহীদের মধ্যে রয়েছেন দুই পাইলট, দুই কেবিন ক্রু ও ৬ যাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, আহত আরোহীদের মধ্যে অনেকে মিয়ানমারে চাকরি ও ব্যবসা করেন। তাই যেসব যাত্রী ফিরে আসতে চেয়েছেন তাঁদেরই ফিরিয়ে আনা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটি। দুর্ঘটনায় ৩৪ আরোহীর সবাই কমবেশি আহত হন। আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে