মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবীর নন্দীর মৃত্যু : রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার পৃথক শোকবার্তায় সদ্য প্রয়াত এ শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী। জনপ্রিয় এ শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ‘পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

এ ছাড়া সুবীর নন্দীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক