মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিনের মতো চলছে পাটকল শ্রমিকদের ধর্মঘট

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত পাটকলে চলমান ৯ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পাটকল শ্রমিকরা। আজ বৃহস্পতিবারও চট্টগ্রাম ও খুলনায় সড়ক ও বেলপথ অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। টানা ৭২ ঘণ্টার ধর্মঘট চলবে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা এ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

পাটকল শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, বিগত চার বছর ধরে সরকার ও বিজেএমসি মজুরি কমিশন বাস্তবায়নসহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া বকেয়া মজুরি, গ্রাচ্যুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে গত মঙ্গলবার ২০১৫ সালের ১ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুসারে শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরুর জন্য বিজেএমসি চিঠি দিলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, ওই চিঠিতে শ্রমিকদের ৯ দফা দাবি বাস্তবায়নের কোনো কথা বলা হয়নি। এ ছাড়া মজুরি কমিশন বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো নির্দেশনাও চিঠিতে নেই।

শ্রমিকরা জানান, দাবি মানা হলে আগামী ৭ তারিখ ঢাকায় বৈঠকের পর লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক