মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ছাড়া হতে পারে ওবায়দুল কাদেরকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা আজ বৃহস্পতিবার জানা যাবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা আজ পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরে তাঁরা হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন।

চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানতে চাইলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মো. আবু নাসের বলেন, চিকিৎসকেরা আজ পরীক্ষা-নিরীক্ষা করে সেতুমন্ত্রীকে হাসপাতাল ছাড়ার সময় জানাবেন।

গত ২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক