মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি সরকার : তথ্যমন্ত্রী

news-image

ইউএনবি : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিকদের সঙ্গে আলোচনা সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে ডাউনলোড করে বাংলাদেশের বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনও কিছু কিছু চ্যানেলে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এই বিষয়ে আমরা দুটি পরিবেশককে নোটিশ দিয়েছি। আমরা কোনা চ্যানেল বন্ধ করিনি। যে দুটি চ্যানেল এখনও বিজ্ঞাপন দেখাচ্ছে তাদের নোটিশ দিয়েছে আগামী সাত দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য।’

প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ডাউনলিংক করে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। সরকার এ সিদ্ধান্তে অটল রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, কেবল, টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬-এর উপ-ধারা ১৯ (১৩) এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিংকৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যে পরিমাণ বাংলাদেশের বিজ্ঞাপন পাওয়ার কথা ছিল বর্তমানে তা পাচ্ছে না। প্রতিবছর বাংলাদেশের ৫০০-১০০০ কোটি টাকা অন্য দেশে চলে যাচ্ছে। বিদেশি কোনো চ্যানেলে ডাউনলোড করে বিজ্ঞাপন না দেওয়ার আইন ভারতসহ বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আইনটা ছিল, কিন্তু এতদিন কার্যকর ছিল না। আমি এখন এই আইনটি কার্যকর করছি।’

গত রোববার রাত থেকে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্র জি বাংলা, জি সিনেমা ও জি টিভিসহ ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল দেখা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক