মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের শিশুরাই একদিন সোনার বাংলা গড়বে : শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : আজকের শিশুরাই একদিন সোনার বাংলা গড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান। এ সময় শিশুদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যাকে। পরে কুচকাওয়াজে অংশ নিতে আসা দল পরিদর্শন করতে পায়ে হেঁটে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজকের শিশুরাই একদিন সোনার বাংলা গড়বে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। আজকের শিশুরাই আগামী দিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে। তারা দেশ পরিচালনা করবে। সেভাবেই তাদেরকে গড়ে উঠতে হবে।

দেশের মানুষ উন্নত জীবন পাবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২৪ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ উন্নত জীবন পাবে, ক্ষুধা এবং দারিদ্রমুক্ত থাকবে-এ লক্ষ্য নিয়েই দেশ স্বাধীন হয়েছিল। এটা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।’

মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে শিশু-কিশোরদের রক্ষায় অভিভাবক ও শিক্ষদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে আপনারা শিশুদের বোঝাবেন। আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিবে। তাদের এগিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে দেশ। আর এই উন্নয়ন বজায় রাখতে আজকের শিশুকে আগামীতে হাল ধরতে হবে। আর এজন্য শিশুদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছে সরকার।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক