মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত সরিয়ে নেওয়া হবে রাসায়নিকের গুদাম : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকা মজুদকৃত সকল কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ খুব দ্রুত নিরাপদ স্থানে সরানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের ওয়াহেদ ম্যানশন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এরআগে একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। কিন্তু সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আটঘাট বেঁধে নেমেছি। সকল গোডাউন নিরাপদ স্থানে সরিয়ে ফেলব।

সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, ওয়াহেদ ম্যানশনের কেমিক্যাল সরানো আমাদের তৃতীয় কাজ। প্রথম কাজ স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।

শিল্পমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, শিল্পমন্ত্রী সেভাবে বলেনি, যেভাবে মিডিয়ায় এসেছে। উনি বলেছেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।

এ সময় ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহারের পরিবর্তে বিকল্প কিছু চিন্তা করছে সরকার বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক