শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেকোনো দিন এর উদ্বোধন করা হবে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ বিএনপি প্রত্যাখ্যান করেছে-এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে সেতুমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি শুধু সামাজিকভাবে নয়, রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি।