মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টা বন্ধ পর চালু থ্রি-জি ও ফোর-জি সেবা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আজ শুক্রবার সকাল ৮টা থেকে মোবাইল অপারেটরগুলো আবার এই সেবা চালু করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল সেবা বন্ধ করা হয়। সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশনা দেয় বিটিআরসি। তবে টু-জি ইন্টারনেট সেবা চালু ছিল। এই ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হচ্ছিল না। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগমাধ্যমগুলো ব্যবহার করাও কষ্টকর হয়ে যায় গ্রাহকের জন্য।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিটিআরসি এ সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিমত দেন। তবে এ বিষয়ে বিটিআরসির ওই নির্দেশনায় কিছু বলা হয়নি। এর আগে নির্বাচন কমিশনের আহ্বানে আজ বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক