মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলামোটরে শিশু হত্যায় বাবার বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে নূর সাফায়েত নামে আড়াই বছর বয়সী শিশুকে হত্যার অভিযোগে বাবা নুরুজ্জামান কাজলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন সাফায়েতের মা মালিহা আক্তার।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাফায়েতের মা বুধবার রাতে যে অভিযোগ দিয়েছেন, এর ভিত্তিতে মামলা হয়েছে। সে অনুযায়ী মামলার পরবর্তী কার্যক্রম চলবে।

গতকাল বুধবার নুরুজ্জামান কাজল নামে মাদকাসক্ত ওই ব্যক্তি তার ছোট ছেলেকে হত্যা করে আরেক ছেলেকে কোলে নিয়ে দা হাতে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছেন, এমন অভিযোগ পাওয়া যায়। এরপর বাড়িটি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছয় ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস অভিযান।

বেলা ২টার দিকে পুলিশ কৌশলে কাজলকে নিচ তলার সিঁড়ির কাছে নিয়ে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার বড় ছেলে সুরায়েতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে ঘরের ভেতর থেকে ছোট ছেলে সাফায়াতের কাফনে জড়ানো মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মেডিকেলে সুরতহাল রিপোর্টে বলা হয়, শিশু সাফায়েতের কপালের বাম পাশে দুটি কালো জখম, মুখের নিচে ও দুই ঠোঁটে কালো দাগ এবং থুঁতনিতেও কালো দাগ রয়েছে। তবে ঠিক কীভাবে শিশুটি মারা গেছে, তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হয়ে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক