শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে দিলকুশা ভবনে আগুন

মতিঝিলের দিলকুশা ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তার ও ডিশ কেবলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ আগ্নিকা-ের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক তার ও ডিশ কেবলে থেকে আগুন্রে সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) জিহাদুল ইসলাম জানান, দিলকুশা সেন্টার নামে ১৯ তলা ওই ভবনে আগুন লাগে।এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে বিভিন্ন তলায় থাকা অফিসের কর্মীরা আতঙ্কিত হয়ে নেমে আসতে শুরু করেন।এ সময় কয়েকজন সামান্য ব্যথা পেলেও আগুনে কেউ আহত হননি বা ভবনের বড় কোনো ক্ষতি হয়নি।

ওই ভবনের লিফটম্যান হুমায়ুন জানান, ভবনের পঞ্চম তলায় একটি বীমা কোম্পানির অফিসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকে বৈদ্যুতিক তার ও ডিশ কেবলে আগুন ধরে যায় এবং পরে তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সানফ্লাওয়ার ইন্স্যুরেন্সের শরীফ হোসেন বলেন, আমি ১৭ তলায় ছিলাম। প্রচ- ধোঁয়া ছিল। এখন তা কমে এসেছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রত্যেক ফ্লোরে পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা