মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

news-image

নিউজ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই প্রতিনিধি ১৫ জানুয়ারি পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বৃহৎ আকারে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না। তবে এ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে তারা এ দুই বিশেষজ্ঞ পাঠিয়েছে। তারা ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই প্রতিনিধি মঙ্গলবার ঢাকায় পৌঁছেন।

ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারির নেতৃত্বে এ দলটি ঢাকায় এসেছে। এ দুই বিশেষজ্ঞ এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবেন।

২৪-২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করছেন তারা।

ঢাকায় সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধিদলের নেতা রুপার্ট ম্যাথ্যুস জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক