মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার অমত সত্ত্বেও যে নায়িকাকে নিমন্ত্রণ করেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : ইতালির রাজকীয় বিয়ে, বেঙ্গালুরুর অনুষ্ঠানের পর এবার দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মুম্বাই রিসেপশনের জন্য অপেক্ষা করছে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। কারণ বলি পাড়ার সেলেবরা ওই দিনই নিমন্ত্রিত। তবে অতিথি তালিকায় থাকা একজনকে নাকি নিমন্ত্রণ করতে চাননি দীপিকা। অথচ রণবীর নাকি তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফকে নাকি নিজের বিয়েতে ডাকতে চাননি দীপিকা। কারণ, ওই নায়িকার ব্যক্তিগত রসায়ন একেবারেই ভাল নয়। একটা সময় রণবীর কাপূরের সঙ্গে ডেট করতেন ক্যাটরিনা।

তবে দীপিকা না চাইলেও ক্যাটরিনাকে নাকি আমন্ত্রণ জানিয়েছেন রণবীর সিংহ। মাত্র চার দিন আগে তাঁর কাছে পৌঁছেছে নিমন্ত্রণ পত্র। রণবীর ব্যক্তিগত ভাবে তাঁকে মেসেজ করেও আমন্ত্রণ জানিয়েছেন।

এমনটাও শোনা যাচ্ছে, এই বিয়েতে যাবেন কিনা তা নিয়ে নাকি সালমান খানের সঙ্গে আলোচনাও করেছেন ক্যাটরিনা। সব কিছু ঠিক থাকলে দীপিকা-রণবীরের মুম্বাই রিসেপশনে আলি আব্বাস জাফরের সঙ্গে দেখা যেতে পারে ক্যাট সুন্দরীকে।