মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমজাদ হোসেনকে ব্যাংককে নেওয়া হবে

news-image

বিনোদন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়াসহ চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবেন। আমজাদ হোসেনকে আগামীকাল সোমবারের মধ্যে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানোর এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ একুশে পদক বিজয়ী চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন। বরেণ্য এই নির্মাতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন।’

আজ রোববার সকালে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম দেশের বাইরে বাবাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়াসহ চিকিৎসার ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন। গতকাল শনিবার রাতে তিনি আমাকে ফোন করেছেন।’

সোহেল আরমান আরও বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বাবার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই হাসপাতাল থেকে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে তা পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে সবুজ সংকেত পেলেই আমরা বাবাকে নিয়ে রওনা দেব।’

বাংলাদেশি চলচ্চিত্রের গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত রোববার তাঁকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

আমজাদ হোসেনের অসুস্থতার খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে এই গুণী নির্মাতার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানকে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁদের কাছে আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চান। সেখান থেকে বের হয়ে প্রথম আলোকে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমজাদ ভাইয়ের খবর পেয়েছি। তাঁর জন্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক