,

সৈকত মামুন’র – “তোমার হতে চাই”

news-image

সম্প্রতি তরুণ আলোচিত নির্মাতা “সৈকত মামুন” তার ঈদ সেরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র “দহন” নির্মাণ করে এখনো বেশ আলোচনায়। তার সুদক্ষ নির্মাণ ভাবনা ও পরিচালনায় “দহন” দর্শকপ্রেমী ও বোদ্ধাদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করলেন একটি ব্যতিক্রর্মী গল্পে “মিউজিক্যাল ফিল্ম – তোমার হতে চাই”।

নবাগত (রিয়াজ, রাজা ও জেসি) কে নিয়ে চমৎকার একটি টিনেজার গল্পের আদলে নির্মিত, ফিল্মটি দেখে দর্শক বেশ উপভোগ্য হবেন বলে নির্মাতার বিশ্বাস এমন আশা ব্যক্ত করেছেন। জনপ্রিয় তরুন আলোচিত কন্ঠশিল্পী যাযাবর পলাশের কথা ও সুরে এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ওয়াহেদ শাহিন’র মিউজিক কম্পোজিশানে “তোমার হতে চাই” শিরোনামের এ গানে কন্ঠ দিলেন তরুন কন্ঠশিল্পী ইব্রাহিম খলিল। ৯ মিনিট দৈর্ঘ্যের এ মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে দর্শকেরা পরিপূর্ণ একটি ফুল মাস্তি ধামাকা প্যাকেজ উপভোগ করবে।

একই সাথে ভালোবাসা এবং বন্ধুত্বের খামখেয়ালিপনা দুষ্টুমিতে হারিয়ে গিয়ে কখনো হাসবে, তেমনি আবেগপ্রবণ হয়ে কখনো চোখের কোনে একফুঁটা জল ছলছল করে ওঠবে। ত্র্যাকশান রোমান্স, ফান ও ইমোশন মিলিয়ে দর্শক মনে কিছুটা হলেও তৃপ্তি মেটাবে। দহন’র সফল আলোচনায় “তোমার হতে চাই” ফিল্মেও সিনেমাটোগ্রাফি তে ছিলেন আমির হামযা, সম্পাদনা ও কালার ইশান রহমান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন ওয়াহেদ শাহিন। স্টার মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত অন্যতম এ মিউজিক্যাল ফিল্মটি সম্পাদনা শেষে শিঘ্রই দর্শকপ্রেমীদের জন্য উন্মোচিত হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে