,

অভিনেত্রীর বুকে হাত দিয়ে যৌন হেনস্তা!

news-image

বিনোদন ডেস্ক : #মিটু আন্দোলনের জেরে টালমাটাল বলিউড অঙ্গন। আন্দোলনের ক্যাম্পেইনের অংশ হিসেবে ধীরে ধীরে মুখ খুলছেন বলিউডের অভিনেত্রী ও নারী তারকারা। অভিযোগ উঠেছে অমিতাভ বচ্চন, সুভাষ ঘাই, বিকাশ বাহাল, নানা পাটেকার, হৃত্বিক রোশন ও সালমান খানের মতো তারকাদের বিরুদ্ধেও।

তবে এবার নিগ্রহ হওয়ার এক চাঞ্চল্যকর তথ্যের বর্ণনা দিলেন টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুরলেকর। মাত্র ১৯ বছর বয়সে অডিশনে অংশগ্রহণ করতে এসে হেনস্তার শিকার হতে হয়েছিল তাকে। তিনি মুখোমুখি হয়েছিলেন এক জঘন্য অভিজ্ঞতার।

সোনাল জানান, একটি অডিশনের জন্য কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এটাই তার ক্যারিয়ারের প্রথম অডিশন ছিল। তাই তিনি সাবলীলভাবে ডায়ালগ বলতে পারছিলেন না। তখন ফটোশুটের জন্য তাকে বেশকিছু কাপড় দেন রাজা বাজাজ। সেগুলো দেখে বিস্মিত হয়ে যান সোনাল। এত স্বল্পবসন এর আগে কখনো গায়ে জড়াননি তিনি।

শুধু তাই নয় তখন একটি ক্রিম এনে সেই অভিনেত্রীকে তার বুকে মাখতে বলেন। এমন প্রস্তাবে সোনাল রাজি না হলে রাজা বাজাজ নিজেই নাকি হাত ঢুকিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

তবে অভিযোগের এখানেই শেষ নেয়। তান্ত্রিক বিদ্যা শেখানোর নাম করে রাজা বাজাজ জোর করে তার কাপড় খুলে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন সোনাল।

এমন অভিযোগের পরও রাজা বাজাজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজা বাজাজের পরিবারের লোকজন জানিয়েছেন, সোনাল তাদের ব্ল্যাকমেইল করে মোটা টাকা চাইছিলেন। কিন্তু তাতে রাজি না হওয়াতেই এমন অভিযোগ এনেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে