,

প্রভার ‘ইতি কুহক’

news-image

অনলাইন ডেস্ক : বরাবরই বিশেষ দিবসের নাটকে উপস্থিতি থাকে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। তারই ধারাবাহিকতায় আসছে পূজার নাটকেও থাকছেন তিনি। আগামী শুক্রবার দশমীতে বাংলাভিশনে প্রচার হবে প্রভা অভিনীত ‘ইতি কুহক’ নাটকটি।

‘ইতি কুহক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটি চিত্রায়ণ হয়েছে নেপালে। এতে প্রভার বিপরীতে অভিনয় করছেন জোভান আহমেদ।

নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, বিশেষ দিবসের নাটকে অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। এই নাটকগুলোর দিকে দর্শকের আগ্রহ থাকে বেশি। এছাড়া এই নাটকের গল্পটি অন্যরকম। এতে দর্শক আমাকে নতুন একটি চরিত্রে দেখবেন বলে আশা করছি।

এদিকে সম্প্রতি একই নির্মাতার ‘ভুলনা আমায়’ শিরোনামের আরো একটি নাটকের শুটিং শেষ করেছেন প্রভা। এটিতে তাকে দেখা যাবে মনোজ প্রামাণিকের সঙ্গে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই সময়ে টিভি নাটকে নিয়ে আমার সব ব্যস্ততা। বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করছি। এখন আগের মতো গৎবাঁধা চরিত্রে কাজ করা হচ্ছে না। দর্শকদের ভালো কিছু দিতে চাই। টিভি নাটকের বাইরে ‘রূপবতী’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা আছে। তবে কবে থেকে এটির শুটিং শুরু হবে এখনো নিশ্চিত নই।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে