,

উত্তরখানে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৮

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার এলাকায় হেলাল মার্কেটের কাছে একটি তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। রান্না করতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে