,

বিয়ের গুঞ্জনে বিরক্ত তমা?

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা ফেসবুকে হঠাৎ নিজের বিয়ে সংক্রান্ত স্ট্যাটাস দিয়েছেন। শনিবার পোস্ট করা স্ট্যাটাসটি দেখে ধারণা করা হচ্ছে নায়িকার গোপন বিয়ে নিয়ে হয়তো গুঞ্জন ছড়িয়েছেন কেউ।

তমা ফেসবুকে লিখেছেন- ‘প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি যদি জীবনে কখনও বিবাহ করার সিদ্ধান্ত নেই, তাহলে অনতিবিলম্বে আপনাদের সবাইকে সুসংবাদটি কর্ণগোচর করবো। কিন্তু তার পূর্বে বিবাহ সংশ্লিষ্ট যেকোনও বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার করা থেকে দয়াপূর্বক বিরত থাকবেন। আপনাদেরই তমা মির্জা।’

গেল বছরের শেষদিকে তমা বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, ‘ফিল্মে পারসোনাল লাইফ না আনাই ভালো বলে মনে করি। প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল হওয়াই ভালো। চলচ্চিত্রের সঙ্গে জড়িত কাউকে বিয়ে করবো না।’
সে সময় তিনি আরও বলেন, আরও দুই বছর পরে বিয়ের চিন্তা ভাবনা করবেন।

নায়িকারা গোপনে বিয়ে করে পরে ঘোষণা দিয়ে থাকেন। আবার অনেকের বেলায় তো ডিভোর্সের পর জানা যায় যে, তিনি বিবাহিত ছিলেন। তমার জবাব ছিল এমন, আমার এসব স্বভাব নাই। এত বড় স্টার না আমি যে বিয়ের কথা লুকিয়ে রাখতে হবে। আমি ছোটখাটো মানুষ, টুকটাক কাজ করি। বিয়ে করলে ঘোষণা দিয়ে করবো।

উল্লেখ্য, শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে