মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিদেশে হলে অসাধারণ, আর আমরা করলে খারাপ’ (ভিডিও)

news-image

বিনোদেন ডেস্ক।। ট্রেলারেই ওয়েব মাধ্যমে ঝড় তুলেছিল ‘চরিত্রহীন’। যেখানে যৌনতা এসেছে খুব স্বাভাবিক নিয়মে। কিন্তু সেটা অনেকেই মেনে নিতে পারেননি।

এ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন নয়না গঙ্গোপাধ্যায়। এবার এ বিষয় নিয়ে স্পষ্টবাদী সৌরভ।

তিনি বললেন, ‘এত রেকর্ড হচ্ছে, তার মধ্যেও এক জন দু’জন বলছেন হইচই কোনও একটি পর্নো সাইটের কম্পিটিটার হয়ে গেল। আসলে এই ধরনের সিন বিদেশে হলে সেটা অসাধারণ, আমরা করলে খারাপ, এটা ঠিক নয়।

‘চরিত্রহীন’-এর স্ক্রিপ্টে যেটা ছিল, সেটা অনেক সময় হয়নি। মনে হয়েছে লজিক্যালি যাচ্ছে না, ও রকম সিন হবে না। আবার স্ক্রিপ্টে না থাকলেও ডিমান্ড করলে আমরা করেছি। এসথেটিক্যালি শুট করা হয়েছে। আলটিমেটলি তো প্রেমের গল্প।’

গোটা সিরিজে সব থেকে বেশি বোল্ড সিনে অভিনয় করেছেন সৌরভ এবং নয়না গঙ্গোপাধ্যায়। প্রাথমিক জড়তা থাকলেও তা কাটিয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন দুজনই। সৌরভের স্পষ্ট দাবি, ‘আমরা সেক্স ফ্যাক্টরটা কিন্তু সেল করতে চাইনি। গল্পটা অনেক ওপরে…।’