মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও আছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন। সাবেক বিশ্বসুন্দরী এবং বর্তমান বলিউড অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে তিনি মুম্বাই সিনেমা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে আসছেন। সুন্দরী এই অভিনেত্রী ২০১০ সালে অভিনয় করেছিলেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। ছবির নাম ছিলো ‘রোবট’।

এই ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন রজনীকান্তের বিপরীতে। ভিন্ন ধাঁচের ছবিটি ব্যাপক আলোচিত হয়। দীর্ঘ ৮ বছর পর নির্মিত হয়েছে এই ছবির সিক্যুয়েল ‘২.০’। নির্মাণ শেষে ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

‘২.০’ ছবিতে বরাবরের মতই আছেন রজনীকান্ত। ভিলেন চরিত্রে আছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এছাড়া অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তবে যেটা জানা যায়নি এতো দিন, সেটা হচ্ছে এই ছবিতেও আছেন ঐশ্বরিয়া রাই।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই ছবিতে বেশকিছু ইমোশনাল দৃশ্যে ঐশ্বরিয়াকে দেখা যাবে। যদিও প্রকাশিত টিজারে ঐশ্বরিয়াকে দেখা যায়নি। তবে অ্যাশের অভিনয়ের বিষয়টি চমক হিসেবেই রাখা হয়েছে বলে মনে করছেন সবাই।

‘২.০’ ছবি পরিচালনা করেছেন সংকর। ছবিটির বাজেট ৬০০ কোটির বেশি। যা কিনা ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের ছবি। জানা যায়, এই ছবির গ্রাফিক্স ও ভিএফএক্সের কাজ হয়েছে বিশ্বের একশ’র বেশি দেশে। আগামী ২০ নভেম্বর ‘২.০’ মুক্তি পাবে।